শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ৬ জুন রাস্তায় নামার ডাক, দেশে ফিরছেন অভিজিৎ দীপক
ট্রেন্ড টেলস ডেস্ক : প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে একের পর এক অনিয়ম, ফল প্রকাশে বিলম্ব এবং পরীক্ষার্থী ও অভিভাবকদের ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন করে সরব হলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, আগামী ৬ জুন তিনি ভারতে ফিরবেন এবং সেদিনই রাজধানী দিল্লিতে শান্তিপূর্ণ আন্দোলনের উদ্যোগ নেওয়া হবে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করলেও দেশের ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যার বিষয়ে নিয়মিত বক্তব্য রেখে চলেছেন। ভিডিও বার্তায় অভিজিৎ দীপক দেশের যুবসমাজ, ছাত্রছাত্রী এবং তাঁর সমর্থকদের উদ্দেশে আহ্বান জানান, যাতে তাঁরা সংবিধানের পথ অনুসরণ করে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে নিজেদের দাবি তুলে ধরেন। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়ার মূল শক্তি হল ছাত্রসমাজ। অথচ সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরীক্ষাকে ঘিরে যে ধরনের বিতর্ক, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ সামনে এসেছে, তা লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে সরকারের জবাবদিহি থাকা জরুরি বলেও তিনি মত প্রকাশ করেন। ৬ জুন দি...