বকরিদের আগে বড় নির্দেশ রাজ্য সরকারের, পশু বলি ও জবাইয়ে কড়া নিয়ম

 


বকরিদের আগে পশু জবাই নিয়ে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। কলকাতা হাইকোর্টের নির্দেশকে গুরুত্ব দিয়ে রাজ্য সরকার নতুন কিছু কঠোর নিয়ম জারি করেছে। এবার থেকে রাস্তা, খোলা মাঠ বা কোনও জনসমক্ষে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু সরকার অনুমোদিত কসাইখানাতেই পশু জবাই করা যাবে বলে জানানো হয়েছে।

সরকারের জারি করা নতুন নিয়ম অনুযায়ী—

গরু, মহিষ, ষাঁড় ও বাছুর বলি দেওয়ার আগে বিশেষ শংসাপত্র বাধ্যতামূলক।

পশু জবাইয়ের আগে পুরসভা বা পঞ্চায়েত সমিতির প্রধান এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন নিতে হবে।

কোনও আধিকারিক শংসাপত্র দিতে অস্বীকার করলে, ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে অভিযোগ জানানো যাবে।

রাস্তা বা জনবহুল এলাকায় পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ।

নিয়ম ভেঙে পশু জবাই করলে ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা দুটিই হতে পারে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর একের পর এক বড় সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ১ জুন থেকে রাজ্যে শুরু হতে চলেছে অন্নপূর্ণা প্রকল্প। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, বাংলায় আর কাটমানি বা তোলাবাজি বরদাস্ত করা হবে না।

দুর্নীতি রুখতে প্রতি মাসে জেলাশাসক ও বিধায়কদের নিয়ে যৌথ বৈঠকের সিদ্ধান্তও নিয়েছে সরকার। এছাড়া চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে কেন্দ্রীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে এবারই প্রথম ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও পাঁচজন বিধায়ক মন্ত্রী পদে শপথ নিয়েছেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ