২৪ ঘণ্টায় দু’বার তেল বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী মোদীর! সামনে কি বড় সংকটের আশঙ্কা?

 


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ ঘণ্টার মধ্যে টানা দ্বিতীয়বার দেশবাসীর কাছে জ্বালানি তেল সাশ্রয়ের আবেদন জানালেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তেল বাঁচানো এখন প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ভদোদরায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছর ধরে গোটা বিশ্ব অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে করোনা মহামারি, তারপর আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট এবং এখন পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনা—এই সবকিছুর প্রভাব ভারতের উপরও পড়ছে।



পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিকে এই দশকের অন্যতম বড় সংকট বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যেভাবে দেশবাসী একসঙ্গে করোনা পরিস্থিতির মোকাবিলা করেছিলেন, ঠিক সেভাবেই এই চ্যালেঞ্জও দেশ একযোগে সামাল দিতে পারবে। তিনি জানান, সাধারণ মানুষের উপর যাতে এই পরিস্থিতির প্রভাব কম পড়ে, তার জন্য সরকার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সময় সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের সক্রিয় অংশগ্রহণ।



প্রধানমন্ত্রী কী বললেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত কয়েক বছরে বিশ্ব বারবার সংকট ও অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রথমে করোনা মহামারি, তারপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ এবং এখন পশ্চিম এশিয়ার সংঘাত, সবকিছুর প্রভাব বিশ্বের প্রতিটি দেশের উপর পড়ছে, ভারতও তার বাইরে নয়। তিনি বলেন, করোনা যদি এই শতকের সবচেয়ে বড় সংকট হয়ে থাকে, তাহলে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এই দশকের অন্যতম বড় বিপদ।



প্রধানমন্ত্রী আরও বলেন, "করোনা পরিস্থিতিতে যেভাবে দেশবাসী ঐক্যবদ্ধভাবে লড়াই করেছিলেন, এবারও সেই একই মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। সরকার সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে যাতে সাধারণ মানুষের উপর বাড়তি চাপ না পড়ে। তবে দেশের এই কঠিন সময়ে প্রত্যেক নাগরিককে নিজের কর্তব্যকে গুরুত্ব দিতে হবে।"



তিনি আরও বলেন, অতীতেও যখন দেশ যুদ্ধ বা বড় সংকটের মুখোমুখি হয়েছে, তখন সাধারণ মানুষ সরকারের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের দায়িত্ব পালন করেছেন। আজও সেই একই দেশপ্রেম ও দায়িত্ববোধ নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ