মেট গালায় নিষিদ্ধ ট্রাম্প থেকে কানিয়ে! কেন বিশ্বের সবচেয়ে বড় ফ্যাশন শোতে ঢুকতে পারেন না এই তারকারা?



বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন আসর ‘মেট গালা’ ঘিরে প্রতি বছরই থাকে তুমুল উন্মাদনা। হলিউড থেকে বলিউড বিশ্বের প্রথম সারির তারকারা এই অনুষ্ঠানে হাজির হন বিশেষ আমন্ত্রণে। তবে এমনও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা রয়েছেন, যাদের এই অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানা যায়। রাজনৈতিক বিতর্ক, বিতর্কিত মন্তব্য কিংবা নিয়মভঙ্গ— নানা কারণেই এই নিষেধাজ্ঞা।



সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মেট গালার প্রধান সংগঠক আনা উইন্টুর বহু আগেই জানিয়ে দিয়েছিলেন, ভবিষ্যতে আর কখনও ট্রাম্পকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না। একসময় স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কাকে নিয়ে নিয়মিত এই আসরে হাজির হলেও রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই তাঁর প্রবেশে কার্যত নিষেধাজ্ঞা জারি হয়।



জনপ্রিয় র‌্যাপ শিল্পী নিকি মিনাজের নামও রয়েছে সেই তালিকায়। সামাজিক মাধ্যমে তাঁর একাধিক বিতর্কিত মন্তব্যের জেরেই তাঁকে দূরে রাখা হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি উঠেছে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


ফ্যাশন জগতের পরিচিত মুখ টিম গানও দাবি করেছিলেন, তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি জানান, আনা উইন্টুরকে নিয়ে করা একটি মন্তব্যের পর থেকেই তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং এরপর থেকেই তিনি আর আমন্ত্রণ পাননি।


অভিনেত্রী ও কৌতুকশিল্পী টিনা ফে-র ক্ষেত্রেও একই ছবি দেখা যায়। দীর্ঘদিন ধরেই তিনি মেট গালার সমালোচনা করে আসছিলেন। সেই কারণেই তাঁকে এই অনুষ্ঠান থেকে দূরে রাখা হয়েছে বলে শোনা যায়। যদিও অনেকে মনে করেন, তিনি নিজেই এই অনুষ্ঠান থেকে সরে এসেছেন।



বিতর্কিত মন্তব্যের জেরে নিষিদ্ধদের তালিকায় রয়েছেন গায়ক কানিয়ে ওয়েস্টও। ইহুদি সম্প্রদায় নিয়ে তাঁর মন্তব্য ঘিরে বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয়েছিল। এরপর থেকেই ফ্যাশন দুনিয়ার বড় অংশ তাঁর থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে।

২০১৯ সালে অনুষ্ঠানের কঠোর নিয়ম ভাঙার অভিযোগ ওঠে লুকা সাব্বাতের বিরুদ্ধে। 


অভিযোগ, অনুষ্ঠানের ভেতরে ধূমপান করতে দেখা গিয়েছিল তাঁকে। এরপর থেকেই তাঁর প্রবেশ বন্ধ হয়ে যায় বলে জানা যায়।


এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী প্লেবয় কার্টিও দাবি করেছিলেন, তাঁকে মেট গালায় আর ডাকা হয় না। যদিও এ বিষয়ে আয়োজকদের তরফে কোনও স্পষ্ট বক্তব্য সামনে আসেনি।



বিশ্বের অন্যতম বড় ফ্যাশন আসর হওয়ায় মেট গালায় অংশ নেওয়া বহু তারকার কাছেই সম্মানের বিষয়। কিন্তু বিতর্ক, রাজনৈতিক অবস্থান কিংবা নিয়মভঙ্গ— কোনও কিছুই এখানে ক্ষমা করা হয় না বলেই মনে করছে বিনোদন মহল।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ