আসামে ফের ‘হিমন্ত রাজ’, টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হলেন হিমন্ত বিশ্ব শর্মা

 


আসামে আজ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। টানা দ্বিতীয়বারের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন। তাঁর সঙ্গে আরও চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেন। গুয়াহাটির ভেটেরিনারি কলেজ ময়দানে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা।

শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিবাদন জানান হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে ছিল কড়া নিরাপত্তা এবং বিশাল জনসমাগম।

যাঁরা মন্ত্রী হিসেবে শপথ নিলেন—

রামেশ্বর তেলি

অতুল বরা

চরণ বরা

অজন্তা নিয়োগ

অতুল বরা আসাম গণ পরিষদের সভাপতি। চরণ বরা বডোল্যান্ড পিপলস ফ্রন্টের বিধায়ক। দু’জনেই আগের সরকারে মন্ত্রী ছিলেন। অজন্তা নিয়োগও পূর্ববর্তী মন্ত্রিসভার সদস্য ছিলেন। রামেশ্বর তেলি আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন এবং এবারের নির্বাচনে রাজ্য রাজনীতিতে প্রত্যাবর্তন করেছেন।

হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিধায়ক রঞ্জিত দাসকে আসাম বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী করা হবে। তিনি বলেন, “আমরা সকলে মিলে আরও শক্তিশালী, উন্নত এবং সমৃদ্ধ অসম গড়ার লক্ষ্যে কাজ করে যাব।”

এর আগে সোমবার রাতে গুয়াহাটিতে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান হিমন্ত বিশ্ব শর্মা ও বিজেপির শীর্ষ নেতারা। হিমন্ত বলেন, “আসামে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। টানা তৃতীয়বার বিজেপি-এনডিএ সরকার গঠন রাজ্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—

অমিত শাহ

রাজনাথ সিং

সর্বানন্দ সোনোয়াল

শিবরাজ সিং চৌহান

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

চিরাগ পাসওয়ান

দেবেন্দ্র ফড়নবীস

মোহন চরণ মাঝি

মোহন যাদব

পুষ্কর সিং ধামি-সহ একাধিক নেতা ও মুখ্যমন্ত্রী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ