পুর নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সুজিত বসু! ভোট মিটতেই কড়া পদক্ষেপ ইডির

 


বিধাননগরের প্রাক্তন বিধায়ক সুজিত বসুকে গ্রেফতার করল ইডি। রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সোমবার সকাল প্রায় ১১টা নাগাদ তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে গিয়েছিলেন। তারপর থেকেই তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। সূত্রের খবর, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জেরার পর সোমবার তাঁকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হতে পারে। তার আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। এর আগেও ১ মে তিনি তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছিলেন। ভোট ঘোষণার পর এই প্রথম তিনি কলকাতার কেন্দ্রীয় সরকারি দফতরে উপস্থিত হয়েছিলেন।

নির্বাচনের সময় বারবার তদন্তকারী সংস্থার তলব এড়িয়ে গিয়েছিলেন সুজিত বসু। পরে উচ্চ আদালতের নির্দেশে দ্বিতীয় দফার ভোটের পর ১ মে তিনি তদন্তকারীদের মুখোমুখি হন। এর আগেও একাধিকবার তিনি সল্টলেকের কেন্দ্রীয় সরকারি দফতরে হাজিরা দিয়েছেন। অবশেষে নির্বাচনের ফল ঘোষণার পর সোমবার ফের তাঁকে ডাকা হয়। প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে।

সুজিত বসু রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী ছিলেন। পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার সহ-পুরপ্রধান পদেও দায়িত্বে ছিলেন তিনি।

এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অয়ন শীল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অয়নের দফতরে তল্লাশি চালিয়ে বহু উত্তরপত্র উদ্ধার করেছিল। তদন্তে উঠে আসে পুরসভায় নিয়োগ দুর্নীতির একাধিক অভিযোগ। ওই দুর্নীতিতে বিপুল টাকার লেনদেনের অভিযোগও সামনে আসে। তদন্তে শাসক দলের একাধিক নেতা ও প্রাক্তন মন্ত্রীর নাম উঠে এসেছিল।

এই মামলার তদন্তে সুজিত বসুকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে তাঁর দফতর ও বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। এমনকি তাঁর ছেলেকেও তদন্তের মুখোমুখি হতে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আম আদমি পার্টিতে ফাটল! রাঘব-স্বাতি সহ বিজেপিতে একাধিক সাংসদ