চন্দ্রনাথ রথ খুনে বড় সাফল্য! উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার ৩ বন্দুকবাজ, আজ আদালতে পেশ

 


শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ খুনকাণ্ডে বড় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় তিন জন পেশাদার বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের উত্তরপ্রদেশ থেকে পাকড়াও করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। ভবানী ভবনে তাঁদের সারারাত জিজ্ঞাসাবাদ করা হয়। আজ অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হবে।

শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী পদে শপথের আগেই, ৬ মে রাতে মধ্যমগ্রামে গুলি করে খুন করা হয় তাঁর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথকে। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, পুরো হত্যাকাণ্ডটি অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। এখন তদন্তকারীদের মূল লক্ষ্য, এই বন্দুকবাজদের কে ভাড়া করেছিল এবং কেন শুভেন্দুর সহকারীকে টার্গেট করা হয়েছিল।

তদন্তে আরও উঠে এসেছে, হামলায় ব্যবহৃত গাড়িতে ভুয়ো নম্বর প্লেট লাগানো ছিল। শিলিগুড়ির এক ব্যক্তি একটি গাড়ি বিক্রির বিজ্ঞাপন অনলাইনে দিয়েছিলেন। সেই ছবির নম্বর দেখে নকল নম্বর প্লেট বানিয়েছিল দুষ্কৃতীরা।

চন্দ্রনাথ রথের বয়স ছিল ৪১ বছর। পূর্ব মেদিনীপুরের চাঁদিপুরের বাসিন্দা চন্দ্রনাথ একসময় ভারতীয় বায়ুসেনায় কর্মরত ছিলেন। পরে তিনি শুভেন্দু অধিকারীর অন্যতম বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত হন। তাঁর মৃত্যু ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিরহাদের ইস্তফা, অভিষেককে তলব, ঋতব্রতের উত্থান! একদিনে তৃণমূলে তিন বড় ধাক্কা

১ জুন পার, অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম নিয়ে ধোঁয়াশা! পোর্টালে নেই নতুন আপডেট

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর