ভবানীপুরে বড় ধাক্কা! ১৫ হাজার ভোটে হেরে গেলেন মমতা, জয়ের হাসি হাসলেন শুভেন্দু

 


কলকাতা: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ভবানীপুরে জমে উঠেছে লড়াই। ভবানীপুরে বিজয়ী শুভেন্দু অধিকারী। হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে ওঠানামার পর গণনা যত এগিয়েছে, ততই পাল্টে যায় ফলাফলের ছবি।



১৯ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ১৯,০০৬ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শুরুতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে ছিলেন, সেখানে পরবর্তী রাউন্ডগুলোতে ধীরে ধীরে লিড বাড়াতে থাকেন শুভেন্দু।



১৮ রাউন্ড শেষে তাঁর লিড ছিল ১১,০০৩ ভোট, যা ১৯ রাউন্ডে এসে বড় ব্যবধানে পৌঁছে যায়। তার আগে ১৭ রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়েন ৬,২৩৫ ভোটে। আরও আগে ১৫ রাউন্ড পর্যন্ত অবশ্য তিনিই এগিয়ে ছিলেন প্রায় ২,৯২৯ ভোটে।



ভবানীপুর কেন্দ্র ঐতিহাসিকভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ফলে এই কেন্দ্রে ফলাফল ঘিরে রাজনৈতিক মহলে তুমুল আগ্রহ তৈরি হয়।



চূড়ান্ত ফলাফল এখনও ঘোষণা না হলেও, শেষের দিকের রাউন্ডগুলোতে শুভেন্দু অধিকারীর ক্রমবর্ধমান লিড ভবানীপুরের ফল কোন দিকে যেতে পারে, তা নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিরহাদের ইস্তফা, অভিষেককে তলব, ঋতব্রতের উত্থান! একদিনে তৃণমূলে তিন বড় ধাক্কা

১ জুন পার, অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম নিয়ে ধোঁয়াশা! পোর্টালে নেই নতুন আপডেট

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর