কারও নাম কাটবে, কারও অ্যাকাউন্টে ঢুকবে টাকা! অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে স্পষ্ট বার্তা নতুন মন্ত্রীর

 


রাজ্যে আগামী ১ জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্য সরকার। তবে সকলেই কি এই প্রকল্পের সুবিধা পাবেন, নাকি কারও নাম বাদ যেতে পারে— তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। এবার এই বিষয়ে খোলাখুলি মত প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দফতরের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

সোমবার দায়িত্ব গ্রহণের পর নিজের দফতরে যান অগ্নিমিত্রা পাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, “যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁদের প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন। সমস্ত অর্থ সরাসরি ব্যাঙ্ক হিসাবে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, ১ জুন থেকেই টাকা জমা পড়তে শুরু করবে।”

তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, প্রকল্পের তালিকা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। তিনি বলেন, “এখনও জুন মাস আসতে কিছুটা সময় বাকি রয়েছে। তার আগে আমরা খতিয়ে দেখতে চাই, যাঁদের নাম ইতিমধ্যে বাদ পড়েছে বা যাঁরা আর জীবিত নন, তাঁদের যেন সুবিধা না যায়। এছাড়াও, যাঁরা দেশের নাগরিক নন, তাঁরাও এই প্রকল্পের আওতায় থাকবেন না। যাঁদের নাম কাটা গিয়েছে, তাঁদের মধ্যে কারা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, যাঁরা প্রকৃত উপভোক্তা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও সুবিধা পাননি, তাঁদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ফিরহাদের ইস্তফা, অভিষেককে তলব, ঋতব্রতের উত্থান! একদিনে তৃণমূলে তিন বড় ধাক্কা

১ জুন পার, অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্ম নিয়ে ধোঁয়াশা! পোর্টালে নেই নতুন আপডেট

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর