‘গণতন্ত্রের লজ্জা!’ ভোট দিয়েই মৃত্যু মহিলা ভোটারের! তৃণমূলের ক্ষোভ

 


কলকাতা, ২৩ এপ্রিল ২০২৬, ১৩:৪২:০১ : বিধানসভা নির্বাচনের প্রথম দফায় কেশপুর বিধানসভা কেন্দ্রে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দিঘা বুথে ভোট দেওয়ার পর এক মহিলা ভোটারের হঠাৎ মৃত্যু হয়। মৃতার নাম কেশপুরের সীমাগেরিয়া এলাকার বাসিন্দা ইসরাতন বিবি (৫০)। তাঁর পরিবারে রয়েছেন স্বামী শেখ নবাবজান আলি এবং চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে।



পরিবারের সূত্রে জানা গেছে, ভোটার তালিকায় নিজের নাম থাকা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি মানসিক চাপে ভুগছিলেন। জানা যায়, তাঁর স্বামী শেখ নবাবজান আলির নাম বিশেষ সংশোধন তালিকা থেকে বাদ পড়ে যায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামও তালিকা থেকে মুছে ফেলা হয়।


 এই বিষয়টি নিয়ে তিনি গভীর দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে নিজের ভোটাধিকার প্রয়োগ করার কিছুক্ষণের মধ্যেই আজ সকালে তাঁর মৃত্যু হয়, যা অত্যন্ত হৃদয়বিদারক।



মৃত্যুর খবর পেয়ে এলাকায় পৌঁছান তৃণমূলের প্রার্থী শিউলি সাহা। তিনি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান এবং নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন। ক্ষোভ প্রকাশ করে শিউলি সাহা বলেন, “এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক। পরিবারের সকলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তিনি ভীষণ মানসিক চাপে ছিলেন। আজ ভোট দেওয়ার পরই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্য দায়ীদের লজ্জা পাওয়া উচিত।”

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদে উত্তপ্ত পরিস্থিতি! কেন্দ্রীয় বাহিনীর সামনেই তৃণমূল ও হুমায়ুন কবীর সমর্থকদের সংঘর্ষে চাঞ্চল্য

বাংলায় ১৫২টির মধ্যে ১১০টিরও বেশি আসনে জয়ের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতা স্বচ্ছ সরকার চালালে বিজেপির সুযোগ পেত না? ভোটের মাঝে রাহুলের মন্তব্যে জল্পনা তুঙ্গে